উত্তরাঞ্চলে গ্রেফতার হওয়া শীর্ষ নেতাদের ছিনিয়ে আনতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে জেএমবি। আদালতপাড়া, আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তরগুলোতে আইইডিসহ বিস্ফোরক হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।
এর মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে মুক্ত করা হতো শীর্ষ নেতাদের। শনিবার নীলফামারী সদরের মাঝাপাড়া গ্রাম থেকে জেএমবি’র উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান আহিদুল ইসলাম ওরফে আহিদ ওরফে পলাশসহ (২৬) ৪ সহযোগিকে গ্রেফতারে এমন তথ্য এসেছে র্যাবের হাতে।
শনিবার বিকেলে রংপুর র্যাব-১৩ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক খন্দকার আল মঈন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.