
সংবাদ প্রকাশে “দৈনিক বাংলাদেশ সমাচার” প্রত্রিকার নড়াইল সদর উপজেলা প্রতিনিধি এবং আরজেএফ সাংবাদিক সংগঠনের নড়াইল জেলার সাধারণ পরিষদ সদস্য মোঃ জুয়েল শরীফ কে জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে, হুমকি দিয়েছে মাদক সম্রাট জুয়েল এর মা মোসাঃ আছমা খাতুন এবং তার পিতা মোঃ জাহিদুল শেখ সাং- শীতলবাটি, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
জানা যায়, মোঃ জুয়েল শেখ দীর্ঘদিন যাবত মাদক সম্রাট হিসাবে এলাকায় পরিচিত। সে গত ০৯/১১/২০২৩ ইং তারিখে ২২০ পিচ ইয়াবা ও একটা মটরসাইকেল সহ পেড়লীর মহসিন মোড় থেকে রাত আনুমানিক ৩:৩০ এর সময় পেড়লী ক্যাম্প পুলিশের হাতে আটক হন।
এই ব্যাপারে সাংবাদিক মোঃ জুয়েল শরীফ সংবাদ প্রকাশ করায় মাদক সম্রাটের মা মোসাঃ আছমা খাতুন প্রকাশ্যে বাজারে সবার সামনে অকাত্ত ভাষায় গালিগালাজ করে মারতে আসে এবং মেরে ফেলার হুমকি দেয় ও বিভিন্ন লোকের সামনে বলে সাংবাদিককে দেখে নিবে, বিভিন্ন লোকজন দিয়ে ও হুমকি ধামকি দেওয়া হয় পরে তাকে মোবাইলে হুমকি দেয় যার প্রমাণ সাংবাদিক মোঃ জুয়েল শরীফ এর মোবাইলে রেকর্ড রয়েছে।
জানা যায়, দীর্ঘ দিন যাবৎ ছেলে মোঃ জুয়েল শেখ কে সহকারী বানিয়ে মোসাঃ আছমা খাতুন এই মাদক ব্যবসা নিয়ন্ত্রন করে, সাংবাদিক মোঃ জুয়েল শরীফ সংবাদ প্রকাশ্যের স্বাধীনতার স্বার্থে ও অন্যোয়ের প্রতিবাদ করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে এমন কী তিনি জানান তার উপর আত্মঘাতিক হামলা হতে পারে।
এরই প্রেক্ষিতে সাংবাদিক মোঃ জুয়েল শরীফ পেড়লী পুলিশ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.