
রাজধানীর খিলগাঁও এলাকা হতে নারীদের ছবি ইডিট করে অশ্লীল ভিডিওচিত্র ও ছবি তৈরি করতঃ সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া সাইবার অপরাধী ১। মোঃ সালমান মিয়া (২৩), পিতা-মোঃ ফিরোজ মিয়া, সাং-ত্রিমোহনী বাসস্ট্যান্ড, রোড নং-০১, থানা-খিলগাঁও, ডিএমপি, ঢাকাকে ১১/১২/২০২২ তারিখ রাত ২০০৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং দীর্ঘদিন যাবৎ সে নারীদের ছবি ব্যবহার করে ফেইক ইডিটের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও চিত্র প্রস্তুত করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্যালকমেইল করার পর তা ছড়িয়ে দিয়ে সাইবার অপরাধ করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.