সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঘর থেকে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে শরীফ উদ্দিন (১৯) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শরীফ উদ্দিন খাইরগাও গ্রামের নূর উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার ওই তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করে শরীফ। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় অভিযোগ করেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। পরে রোববার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.