চুয়াডাঙ্গায় স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে স্কুলপ্রাঙ্গণেই মাহবুবুব রহমান তন্ময় (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে বহিরাগত দুর্বৃত্তরা।
রবিবার বেলা ১২টার দিকে শহরের আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমিতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র পৌর এলাকার ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন আলী জানান, ‘এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষকরা অফিস কক্ষে ফিরে আসেন। পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের প্রস্তুতি চলছিলো।
অন্য শিক্ষার্থীদের আর্তচিৎকারে বাইরে গিয়ে ওই ছাত্রকে স্কুলপ্রাঙ্গণে পড়ে থাকতে দেখা যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় শিক্ষকরা।’ প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে। এসময় তারা তন্ময়কে অতর্কিতে কুপিয়ে পালিয়ে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.