
পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে গ্রাহকদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এতে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়াতলী ইউনুয়নের হাড়িপাড়া গ্রাম থেকে সুজন প্যাদা ও আরিফ খান নামে দুজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুপুরে কলাপাড়া পল্লী বিদ্যুতের ডেপুটি জোনাল ম্যানেজার সজীব পাল বাদী হয়ে তিনজনের নামে কলাপাড়া থানায় একটি মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিদুৎ সংযোগ স্থাপনের নাম করে বালিয়াতলী এলাকার গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা উত্তোলন করে আসছে। এছাড়া টাকা উত্তোলনের সময় প্রতারকরা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে রশিদ দিয়ে আসছিলো। বিষয়টি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের নজরে আসলে তারা থানায় মৌখিক অভিযোগ করেন। পরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, তারা প্রতারক চক্র। বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.