গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান এলাকা থেকে ৫০০গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের মুলাদি উপজেলার বাহাদুরপুর গ্রামের জালাল আহমেদের ছেলে জামান হোসেন (৩৭) ও চাপাইনবয়াবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকুল গ্রামের খায়রুল ইসলামের ছেলে মহসিন (২৪)।
আজ রোববার (১৬ জানুয়ারি) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল আলম জানান, গোপন সংবাদ পেয়ে শনিবার (১৫ জানুয়ারি) রাত ৮ টার দিকে মৌচাক আমবাগান এলাকা থেকে হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.