দিনাজপুরের হিলিতে মাদ্রাসার ১০ বছরের মাশরাফি আনজুম মুকিম নামের এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে ঐ মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষক হিলির চেংগ্রাম গ্রামের রফিকুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম সুজন (২৭)। ঘটনাটি ঘটেছে হিলির বিশাপাড়া গ্রামের হিলফুল ফুযুল মাদ্রাসায়। শুক্রবার (২০ আগস্ট) রাত ১০ টায় মাদ্রাসার শিক্ষককে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
বিয়ষটি নিশ্চিত করেন হাকিমপুর হিলি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, গত ১৫ আগস্ট বিশাপাড়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ঐ মাদ্রাসার ১০ বছর বয়সী ছাত্র মুকিম বলাৎকারের শিকার হয়। পরে সেই দিন রাত ১০ শিশু ছাত্রটির বাবা রোস্তম আলী বাদি হয়ে শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে শুক্রবার রাত ১০ টায় চেংগ্রাম থেকে আসামি সুজনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামিকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.