বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে ১শ’ বোতল ফেন্সিডিল সহ মনিরুল ইসলাম (১৯) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
আসামী মনিরুল ঐ একই ইউনিয়নের বারোপোতা কৃষ্ণপুর গ্রামের শরবত আলীর ছেলে। বেনাপোল পোর্টথানা সুত্রে জানা যায়,মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আসামী মনিরুল কে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর,এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেন্সিডিল সহ মনিরুল কে গ্রেফতার করা হয়।
আসামী মনিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে ফেন্সিডিল সহ তাকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.