প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২১, ১:২২ পি.এম
১১ রোহিঙ্গা আটক ভাসানচর থেকে

নোয়াখালীর ভাসানচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পালানোর সময় ৬ রোহিঙ্গা ও সহায়তাকারী ৫ রোহিঙ্গা দালালসহ ১১ জনকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন)। বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাতে ভাসানচরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
আটক রোহিঙ্গারা হলেন— ৭৫ নম্বর ক্লাস্টারের আব্দুর রহমানের ছেলে সিদ্দিক (২৮), তার স্ত্রী সমুদা খাতুন (২০), ছেলে সফিউদ্দিন (২ মাস), ২৫ নম্বর ক্লাস্টারের মো. ইউনুসের ছেলে আজিমুল্লাহ (১৮), তার স্ত্রী আল মারজান (১৭) ও ছেলে ওমর ফারুক (২ মাস)। আটক ৫ রোহিঙ্গা দালালরা হলেন— ২৮ নম্বর ক্লাস্টারের ওমর হাকিমের ছেলে জাহিদ হাসান (৩০), ২৪ নম্বর ক্লাস্টারের আলী আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৮), একই ক্লাস্টারের মোহাম্মদরের ছেলে সেলিম (১৯), আজিমুল্লাহ উল্যার ছেলে ইসমাইল (২২), ৮ নম্বর ক্লাস্টারের আবু তালেবের ছেলে শফি আলম (৩০)।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.