যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫ কেজি গাঁজাসহ লিয়াকত আলী (৩২) ও মো. রাকিব নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ ধান্যখোলা গ্রামের বাড়ি থেকে তাদের আটক করে। যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে সাত কেজি এবং একই গ্রামের রাকিবের বাড়ির ধানের গোলার মধ্যে থেকে আট কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। জব্দ করা গাঁজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.