প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২১, ৮:৩৪ পি.এম
২৮ হাজার ইয়াবাসহ লোহাগাড়ায় কাভার্ডভ্যান জব্দ, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট,চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২৮ হাজার পিস ইয়াবাসহ ইমতিয়াজ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) ভোর ৩টায় থানার গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। গ্রেফতার ইমজিয়াজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.