হবিগঞ্জ জেলার মাধবপুরে ৪৬ কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মৃত চন্দ্র প্রধানের ছেলে রবি প্রধান (২৫), রবি মুন্ডার ছেলে প্রদীপ মুন্ডা (২২) ও মৃত বিম রাজ প্রধানের ছেলে সুমন রাজ প্রধান (৩২)।
শনিবার দিবাগত মধ্যরাতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এসআই জাকারিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ ওই ৩জনকে গ্রেফতার করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.