ঠাকুরগাঁও সদর উপজেলায় কাজল আক্তার (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনা ঘটেছে। আত্মহত্যা কারী কাজল আক্তার উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশাকুড়ি কুড়েঘর গ্রামের ময়নুল ইসলামের কন্যা।
বুধবার (১৪ জুন) দুপুরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কাজল আক্তার খোশ বাজার মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, বুধবার দুপুরে মাদ্রাসা থেকে এসে, বাহিরে ঘুড়তে বের হয়। অনেক সময় হওয়ায় কোথাও মেয়েকে না পেয়ে ঘরে প্রবেশ করলে দেখে ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত কাজলের দেহ । পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.