ঝালকাঠির রাজাপুরে ১৭ বছর বয়সী স্কুলপড়ুয়া নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মো. রাজু হাওলাদার নামে এক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। রাজু উপজেলার গালুয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার মো. হারুন হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, রাজু ওই ছাত্রীকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।
এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। একপর্যায়ে স্কুলছাত্রী বিষয়টি রাজুকে জানায়। কিন্তু রাজু তাকে বিয়ে করতে অস্বীকার করে। বর্তমানে ওই ছাত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে তার জবানবন্দী রেকর্ড ও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামি রাজুকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.