আবু রায়হান ( নিজস্ব প্রতিনিধি): রবিবার, ১৩ নভেম্বর ২০২২ বন্দর নগরী বেনাপোলে মরা গরুর গোস বিক্রির দ্বায়ে মানিক (৪৮) নামের এক গোস বিক্রেতা আটক করাছে পোর্টথানার পুলিশ। রবিবার (১৩ নভেম্বর ) সকালে বেনাপোল বাজারস্থ গোস পট্টি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে অভিযুক্তকে আটক করেন বেনাপোল পোর্টথানা পুলিশ।
এসময় বেনাপোল পৌরসভার স্যানেটারি ইন্সেপেক্টর রাশিদা খাতুনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।
বেনাপোল পৌরসভার স্যানেটারি ইন্সেপেক্টর রাশিদা খাতুন জানান, সকালে গোপন সংবাদে জানতে পারে যে, বেনপোল বাজারে একটি মরা গরু জবাই করে তা অন্য গোসের সাথে মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে গোস পট্রি এলাকার দোকানে নিয়ে যাওয়া হয়েছে। এমন সংবাদে বেনাপোল পৌরকর্তৃপক্ষ বাজারে অভিযান চালিয়ে মানিক কসাইয়ের দোকান হতে ঐ গরুর গোস জব্দ করা হয় এবং এসিল্যান্ড ম্যাডামকে বিষয়টি তাৎক্ষনিক অবহিত করা হয়।
ভ্রাম্যমান আদালতের সাইদুজ্জামান বলেন অভিযুক্ত মানিক কসাই প্রাথমিক ভাবে তার অপরাধ স্বীকার করাই ভ্রাম্যমান আদালতে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। তার ভাই আলম কসাইকে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বেনাপোল পৌরকর্তৃপক্ষের অভিযানে জব্দকৃত মরা গুরুর গোস মাটিতে পুতে ফেলা হবে বলে তিনি আরো জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.