প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২২, ৪:২৮ পি.এম
শার্শার নাভারন থেকে ১০ টি স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে ১০ টি স্বর্ণেরবারসহ মনিরুজ্জামান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আজ রবিবার (১৯ জুন)সকাল ৮টার দিকে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুজ্জামানকে আটক করে। সে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।
আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭৯ গ্রাম।যার বাজার মূল্য ১ কোটি ২ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে ছেড়ে আসা বাস সাতক্ষীরা এক্সপ্রেস থেকে নেমে বেনাপোল সীমান্তের দিয়ে স্বর্ণ পাচারের উদ্দ্যেশে নাভারণ সাতক্ষীরা মোড়ে আবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল নাভারণ সাতক্ষীরা মোড় থেকে মনিরুজজামানকে ১০টি স্বর্ণের বার সহ হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.