প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২২, ১:১৬ এ.এম
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৫ আসামি গ্রেফতার

কেশবপুর থানা পুলিশের অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন এর দিক-নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার পুলিশ উপপরিদর্শক লিখন কুমার সরকার, সহকারী পুলিশ উপপরিদর্শক কাজী রহমত আলী, অসীম রায়, ফিরোজ হোসেন, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনির সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি আলতাপোল গ্রামের লিয়াকত আলী গাজীর ছেলে ইজাজুল ইসলাম (৩৫), মির্জানগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ শফি (৪২), আব্দুল আজিজ (৪৫) একই গ্রামের শেখ হায়দার এর ছেলে মোঃ হাকিম (৫০) ও বেগমপুর গ্রামের আনছার আলী গাজীর ছেলে মোখলেসুর রহমান (৩০)।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, আদালতের ওয়ারেন্টভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.