রভদ্রাসন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ওহাব মোল্যা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত ওহাব মোল্যা ওই এলাকার বারেক মোল্যার ছেলে বলে।
জানা যায়, পূর্ব চরশালিপুর এলাকার একটি সরিষা ক্ষেতে ওহাব মোল্যা ও ইমারত মোল্যা নামের দুই ভাই কাজ করছিলেন। এসময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আইয়ূব আলী, বক্কারসহ বেশ কিছু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলে নিহত হন ওহাব মোল্যা। অপর ভাই ইমারত মোল্যাকে উদ্ধার করে ফরিদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক।
নিহতের সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.