গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পূজার মেলায় ফুচকার দোকানে কথা কাটাকাটির জেরে রিশাদ শেখ (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। ওই দোকানের আরেক এক কর্মচারীর ছুরির আঘাতে তার মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত আজিজুল মোল্লাকে (২১)আটক করেছে পুলিশ।
নিহত রিশাদ শেখ উপজেলার সর্দারপাড়া গ্রামের রাজু শেখের ছেলে এবং হত্যায় অভিযুক্ত আজিজুল মোল্লা একই এলাকার বাবুল মোল্লার ছেলে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের মণ্ডলবাড়ি পূজামণ্ডপের পাশে মায়ের দোয়া চটপটি অ্যান্ড ফুচকা নামে একটি ভ্রাম্যমাণ দোকানে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আবুল মনসুর। কপর্যায়ে আজিজুল ফুচকার দোকানে থাকা সালাদ কাটা ছুরি দিয়ে রিশাদের শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা রিশাদকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.