সুনামগঞ্জের ছাতকে মসজিদের পাশের ঝোপ থেকে খালেদ নুর (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি সড়ক ও মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরোও পড়ুন:
আগামী বছর দেশে ফিরছেন অভিনেত্রী মোনালিসা
বিয়েতে আমন্ত্রণ না পেয়ে আক্ষেপ প্রকাশ শিল্পী মমতাজের
এ ঘটনায় পুলিশ রাতেই দুজনকে আটক করেছে। নিহত খালেদ নুর উত্তর কুর্শি গ্রামের আঙুর মিয়ার ছেলে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা খালেদ নুরকে হত্যা করে তার লাশ ফেলে যায়। পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে হাসান আহমেদসহ দুজনকে আটক করেছে। সে দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর ছেলে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.