সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলাতে দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ ওসমান গণি পিয়াস নামে ১ যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর জেলা শহরের মেঘনা রোড থেকে তাকে আটক করা হয়।
মো: পিয়াস সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন নবীনগর গ্রামের নুর নবীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ থানায় পুলিশ।
পুলিশ জানায়, পিয়াস অস্ত্রটি লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযানে চালায়। এই সময় পুলিশের ধাওয়া খেয়ে পিয়াস পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, আটক পিয়াস লক্ষ্মীপুর পৌর শহরে অস্ত্রটি বিক্রি করতে এসেছিলেন। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.