র্যাব-৩ এর অভিযানে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহাম্মদ গ্রেফতার।
১। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন এলাকা হতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। নুর মোহাম্মদ(৭০), পিতা-মৃত বগী শেক, সাং-চরগারুমারা(বাগচর), থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর’কে ০৪/০২/২০২৩ তারিখ ২১০০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় ১৯৯৯ সালে ০১টি হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। ২০১২ সালে বিজ্ঞ আদালত কতৃক ধৃত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.