প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৩, ৯:৪৮ পি.এম
নন্দীগ্রামে সরিষাক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কাথম বেড়াগাড়ী এলাকায় বগুড়া টু নাটোর মহাসড়কের পার্শে সরিষাক্ষেত থেকে অজ্ঞাত তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
শুক্রবার (১৩ই জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেড়াগাড়ী গ্রামের তোতা মিয়ার সরিষাক্ষেত থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো রঙের বোরকা। তরুণীর হাতে মেহেদি দিয়ে "বি+এস"লেখা ছিল।
এলাকাবাসী জানান, কৃষকেরা দুপুরে মাঠে কাজ করতে গিয়ে সরিষাক্ষেতে তরুণীর মরদেহ দেখতে পায়। এ খবর মূহুর্তে ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ছুটে আসে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা তরুণীকে রাতে কোন এক সময় হত্যা করে সরিষাক্ষেতে ফেলে রেখে গেছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সরিষাক্ষেত থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.