র্যাব-৩ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১। রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। বাহারুল(৩৪), পিতা-মোঃ হোসেন, সাং-দক্ষিণ পাড়া ঈশান নগর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়িয়া এর হেফাজত হতে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ ০৭/১২/২০২২ তারিখ গভীর রাতে ০৩৪৫ ঘটিকায় তাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং দীর্ঘদিন যাবৎ সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় এনে ক্রয়-বিক্রয় করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.