মো সিয়ামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের (রহনপুর ব্যাটালিয়নের) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা বলেন,বুধবার ভোররাত সোয়া ৩টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তের দাড়ি তেঘাছিয়া নামক স্থানে অভিযানে ১টি ওয়ান শ্যুটারগান,২ রাউন্ড গুলি ও ৬৯ বোতল ফেনসিডিল জব্দ হয়।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জের আজমতপুর সীমান্তের মোল্লাটোলা আমবাগান নামক স্থানে অভিযানে ২৬৮ বোতল ফেনসিডিল জব্দ হয়।
এর আগে গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ভোলাহাট সীমান্তের মালচিদারা নামক স্থানে অভিযানে ১ বোতল ভারতীয় দামী মদ ও ১৩ বোতল ভারতীয় কালটার বিষ জব্দ হয়। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.