র্যাব-৩ এর অভিযানে রাজধানীর মিরপুর এলাকা হতে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মোঃ ইকবাল হোসেন গ্রেফতার।
১। রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা হতে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ ইকবাল হোসেন(৪৪), পিতা মৃত-আঃ মতিন, সাং-মেশিয়ারা (লেশিয়ারা), থানা- কসবা, জেলা- বি-বাড়িয়াকে ০৪/০২/২০২৩ তারিখ ১৯৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় ২০১০ সালে ০১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা রয়েছে। মামলার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। ২০১৮ সালে বিজ্ঞ আদালত কতৃক ধৃত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.