র্যাব-৩ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সুমন মল্লিক গ্রেফতার।
১। রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ সুমন মল্লিক (৩১), পিতা-মোঃ করিম মল্লিক, সাং-দনিয়া নোয়াপাড়া শনিরআখড়া, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি ঢাকাকে ২৫/১২/২০২২ তারিখ রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামী ঢাকা মহানগরীর কদমতলী থানার ২০১৮ সালের মাদক মামলার পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক গত ০৬/১১/২০২২ উক্ত মামলার রায় ঘোষনা করা হয়। উক্ত রায়ে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.