প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২২, ৯:১১ পি.এম
বাশঁখালীর গন্ডামারা থেকে ৯ মামলার পলাতক আসামি গ্রেফতার

র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ০৯টি মামলার এজাহারনামীয় এবং হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আলী নবী@নবী মেম্বার বাঁশখালী থানাধীন গন্ডামারা এলাকায় আত্মগোপন করে রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৩ জুলাই ২০২২ ইং তারিখ ২০৩০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী আলী নবী (৪৫), পিতা-মৃত আমির আলী, সাং-গন্ডামারা, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত মামলাসমূহের এজাহারভুক্ত এবং হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামী আলী নবী এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাশঁখালী থানায় হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ০৯টি মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.