প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ১১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২২, ৬:৩৫ পি.এম
চরভদ্রাসনে সরকারী এক লট বালি কিনে দুই লট বিক্রির পাঁয়তারা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে ২০২০-২১ অর্থবছরে পদ্মা নদীর ড্রেজিং কৃত হরিরামপুর ইউনিয়নের ইন্তাজ মোল্লার ডাংগীর ৫৯লক্ষ বালি দুটি লডে ভাগ করে যথাক্রমে ২৯লক্ষ ৫০হাজার করে টেন্ডার আহ্বান করে, তার একটি লড পায় চরভদ্রাসনের আর আর কনস্ট্রাকশন সেই মোতাবেক কার্যাদেশ পেয়ে অনেক আগেই বালি অপসারণের মেয়াদ শেষ হলেও কয়েক দফায় সময় বাড়িয়ে পুরো দুই লডের ৫৯লক্ষ বালি অপসারণের পায়তারা চালিয়ে যাচ্ছেন। এতে প্রায় সরকারের ৬৫লক্ষ টাকার রাজস্ব হারাবে।
হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির খান বলেন, ইন্তাজ মোল্লাডাঙ্গি ৫৯লক্ষ বালির অর্ধেকটা টেন্ডার হয়েছে বাকিটা পরে টেন্ডার হওয়ার কথা কিন্তু কিভাবে পুরো বালি নিয়ে যাচ্ছে আমার জানা নেই।
এলাকাবাসী অনেকেই জানান, আমাদের সাথে সরকারের চুক্তি ছিল ফ্লাড লেভেলের উপরের বালি তারা নিয়ে যাবে এখন দেখছি চুক্তি ভঙ্গ করে আমাদের জমি থেকে ১০ ফিট গর্ত করে বালি নিয়ে যাচ্ছে প্রশাসনের কাছে নালিশ দিয়েও কোনো প্রতিকার পাইনি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.