গাজীপুরের শ্রীপুরে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টায় উপজেলার রাজাবাড়ী (বড়চালা) গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
আরোও পড়ুন:
৫১ হাজার টাকা বেতনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে চাকরি
অবশেষে পর্যটকদের জন্য সীমান্ত খুলল ভুটান
নতুনধারা গজারিয়া সভাপতি তৈমূর, লৌহজংয়ের লিজা
নিহত আব্দুল হক মাতবর (৮৮)। আহত তার ছেলে হারুন (৫৮)। তারা বড়চালা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত নাতি আবু সালেক (২৫) নিহতের নাতি এবং ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার মহাখালী গ্রামের জামাল হোসেনের ছেলে।
এসআই উজ্জ্বল হোসেন মল্লিক নিহতের ছেলে আহত হারুনের বরাত দিয়ে জানান, আবু সালেক নেশাগ্রস্ত। ধারণা করা হচ্ছে— রাতের ওই সময়ে সালেক তার নানার কাছে নেশার টাকা চেয়ে থাকতে পারে। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সে তার নানাকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় বাবার চিৎকার শুনে ছেলে হারুন এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। ঘটনার পর থেকে নাতি আবু সালেক পলাতক রয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.