নাটোরের বড়াইগ্রামে বিউটি বেগম (৪৫) নামে এক নারীর গলা কেটে হত্যা করে পালিয়েছেন তার স্বামী আব্দুল বারেক (৪৯)। উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়া এলাকায় শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। পলাতক আব্দুল বারেক পেশায় একজন অটোভ্যান চালক। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
বড়াইগ্রাম থানার এসআই জুবায়ের হোসেন জানান, রাত আড়াইটার দিকে ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ গোপালপুর স্কুলপাড়ায় আব্দুল বারেকের বাড়ি যায়। সেখানে গিয়ে তার ঘরে ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা অবস্থায় স্ত্রী বিউটি বেগমের লাশ পাওয়া যায়।
এসময় আব্দুল বারেককে বাড়িতে পাওয়া যায়নি। তার ঘরের দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.