
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা মধ্য পাড়া গ্রামে আকিব মোল্লা ২২ নামে এক যুবক কে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
জানা যায় আজ ১০ জুন শুক্রবার রাত আনুমানিক ৮ টা ৪০ মিনিটের দিকে মঙ্গলহাটা গ্রামের আজাদ মোল্লার ছেলে আকিব মোল্লা কে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে একই গ্রামের জুয়েল ও রাকিব দের বাড়ির পাশে ইটের সলিং এর উপর পূর্ব থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে এবং তার মোবাইল ফোনটা নিয়ে যায়,
আকিব এর চিৎকারে তার মা দৌড়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এর পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় আকিব এর অবস্থা এখনো আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে এবং তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন জানান ঘটনা ঘটেছে শুনেছি এলাকায় পুলিশ পাঠানো হয়েছে, এবং অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.