
অনলাইনে ১৮০টি জুয়ার সাইট পরিচালনাকারী চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ১৮০টি জুয়ার সাইট পরিচালনাকারী চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে অনলাইনে জুয়া পরিচালানায় ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষেয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.