প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২২, ৮:০১ পি.এম
রুহিয়ায় ১৬০ বোতল ফেনসিডিলসহ আটক এক

আকাশ রহমান,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জহিরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ১৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন চাপাতি গ্রামের শামসুদ্দিনের ছেলে জহিরুল ইসলাম। শনিবার দুপুর ০২টার দিকে দুটি বস্তার মধ্যে ১৬০ বোতল ফেনসিডিল নিয়ে উপজেলার চাপাতি থেকে টাঙ্গন ব্যারেজের দিকে যাচ্ছিল। এ সময় সে টাঙ্গন ব্যারেজ এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
রুহিয়া থানার ওসি (তদন্ত) সহিদুর ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ জহিরুল ইসলামকে আটক করেছে। এ ঘটনায় তাকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলার প্রকৃয়া চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.