রংপুর বিভাগীয় প্রতিনিধি: বিয়ের প্রলোভনে ধর্ষন মামলার দুই মাস পর নীলফামারী জেলার ডোমারে ধর্ষক সুমন ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত ভোর রাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেল স্টেশন বাজারে এসআই লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুমন ইসলাম উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে ও এক সন্তানের জনক।
এসআই লুৎফর রহমান জানান, বেতগাড়া এলাকার এক সন্তানের জননী সুর্বণা আক্তারের সাথে এক সন্তানের জনক সুমন ইসলাম বিয়ের প্রলোভনে ফুসলিয়ে বাড়ী থেকে নিয়ে যায়। কিন্তু সুমন ইসলাম বিয়ে না করে সূবর্ণাকে জোড় পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ফলে মেয়েটি উপায়ন্তর না দেখে তার প্রেমিকের নামে ২১ জুলাই নীলফামারীর বিজ্ঞ আদালতে নারী শিশু নির্যাতন দমন আইনে ৭/৯(১)৩০ ধারামূলে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে আমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মির্জাগঞ্জ রেল স্টেশন বাজার থেকে গভীর রাতে সুমনকে গ্রেফতার করা হয়।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, গ্রেফতার সুমনকে বৃহষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.