প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৩, ৪:১১ পি.এম
নরসিংদীতে কলাক্ষেত থেকে অটো চালকের লাশ উদ্ধার

সাইফুর নিশাদ,নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাখেত থেকে ইছমাইল নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এসময় এ যুবকের মুখ বাধা ও কপালের এক পার্শ্ব থেতলে দেওয়া রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইছমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর বিলপাড় গ্রামের ইব্রাহিমের ছেলে বলে জানিয়েছেন পুলিশ ।
স্থানীয় ও পুলিশ জানিয়েছেন, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাখেত থেকে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ধারণা করা হচ্ছে,,মুখ বেধে হত্যার পর নিহত ব্যাক্তির কপাল থেতলে দিয়েছে ঘাতকরা। লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে পলাশ থানা পুলিশসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ওসি তদন্ত এমদাদুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে । মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.