সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার সলংগা থানার নাইমুরিতে পরকিয়া প্রেমে ১১ বছরের স্বামী সংসার ৩ সন্তান ছেড়ে নতুন সংসারের আশায় হাত ধরলেন প্রেমিকের। স্থানীয় সুত্রে জানা যায়,,সিরাজগঞ্জ ধানবান্ধি নিমতলা গ্রামের মোঃ মামুন শেখ এর কন্যা
,মোছাঃবিপাসা খাতুন এর ১১ বছর আগে সলংগা থানার নাইমুড়ি গ্রামের মোঃ রবিউল ইসলাম এর সাথে বিবাহ হয়। ১১ বছর সংসারকালে বিপাসা খাতুন ৩ সন্তানের মা হয়।কিন্তু হঠাৎ বিয়ের ১১ বছর পরে মোছাঃ বিপাসা খাতুন মোবাইলে পরকিয়া শুরু করে।ফলে স্বামী সংসার ও সন্তানের কথা ভুলে বাড়ি থেকে নতুন মানুষের হাত ধরে চলে যায়।
পরে রংপুরের গংগাচড়া থানার তারাপুর গ্রামের মোঃ বরকত আলীর সাথে পরকিয়া প্রেমের ফল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিপাসা খাতুন পেলো নতুন সংসার,,,রবিউল ইসলাম হারালো তার স্ত্রী ও এতিম হলো ৫ বছরে শিশু কন্যা রিয়া সহ তার ছোট ২ ভাই বোন ।
কান্না ভরা নয়ন নিয়ে শিশু কন্যা রিয়া বলেন মা তুমি চলেই যদি যাবে তাহলে আমাদের জন্ম দিলে কেনো? আর জন্ম যদি দিলে চলে যাওয়ার আগে আমাদের হত্যা করলে না কেনো? এ বলে আর কথা বলতে পারে না ৫ বছরের শিশু কন্যা রিয়ামুনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.