মেহেরপুরে দেশি অস্ত্র ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো গাংনী উপজেলার গাড়বাড়িয়া গ্রামের মৃত পঞ্জত শেখের ছেলে শাহারুল ইসলাম ওরফে আবেদ (৪২), সদর উপজেলার কালীগাংনী গ্রামের আনিছুর রহমানের ছেলে চঞ্চল আলী (৩০) ও কুতুবপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে সাব্দুল ইসলাম (৪৮)।
মেহেরপুর ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
তাদের ব্যাগ ও শরীর তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম হেরোইন ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, তারা একটি সংঘবদ্ধ বড় মাদকব্যবসায়ী। তাদের জিজ্ঞাসাবাদ চলছে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.