প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২২, ১:৩৮ এ.এম
বাঘারপাড়ায় দুই লক্ষ টাকার চায়না কারেন্ট জাল বিনষ্ট

আজম খান, বাঘারপাড়া : যশোরের বাঘারপাড়ার পাইকপাড়া খাল ও বিল জলেশ্বর মাঠে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। এ অভিযানে প্রায় দুই লক্ষ টাকার চায়না কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে। এছাড়াও দুইটি ভেষাল ও নেটপাটা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা। এসময় থানার এএসআই আবু সাঈদসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, উপজেলার পাইকপাড়া খালে ও বিল জলেশ্বর মাঠে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার চলছিল এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগের একটি টিম। অভিযান চালিয়ে ২২টি জাল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। এসময় দুইটি ভেষাল ও নেটপাটা উচ্ছেদ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা জানিয়েছেন, প্রশাসনের চোখ ফঁাকি দিয়ে কারেন্ট জাল দিয়ে ফঁাদ বানিয়ে রেণু ও ডিমওয়ালা মাছ শিকার করায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযান চালানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.