প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২২, ৪:৩৭ পি.এম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জালটাকা সহ আটক ২ যুবক

মোঃ আলমগীর হোসেন (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে জালটাকার নোট লেনদেন করার সময় ২ যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
গতকাল (২১ মে) শনিবার বিকেলে বাজারের জাহাঙ্গীর ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকানের সামনে জালটাকার নোট লেনদেন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ পরিদর্শক মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে মো. জসিম উদ্দিন(২৪), মো. রুবেল (২৫) নামের দুই যুবকে আটক করা হয়।
আটককৃত জসিম উদ্দিন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার পাঁচলি পাড়ার মৃত আব্দুল হাসেমের ছেলে এবং মো. রুবেল মাটিরাঙ্গার খেদাছড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। এসময় তাদের সাথে থাকা১০০০ (এক হাজার) টাকার ৩৩ টি জাল নোট উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী জানান, গতকাল (২১ মে) শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাটিরাঙ্গা বাজারে ২ যুবক জালটাকার নোট লেনদেন করছে। পরে তাদের সাথে থাকা জালটাকার নোট সহ তাদেরকে আটক করা হয়। উদ্বারকৃত জালনোট সহ (২২ মে) রবিবার দুপুরে আটককৃতদের খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.