চাঁপাইনবাবগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বড়ভাই অ্যাডভোকেট ইলিয়াস আলী তার ছোটভাই গোলাম মোর্শেদ মিলনকে (৪০) গলাকেটে হত্যা করে পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলা মহল্লায়।
জানা গেছে, শিয়ালা গাবতলা মহল্লার মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে অ্যাডভোকেট ইলিয়াস আলীর সাথে তার ছোটভাই গোলাম মোর্শেদ মিলনের বিরোধ চলে আসছিল। তাদের বিরোধ মীমাংসার জন্য তাদের চাচা বুধবার রাত ৯টার দিকে মীমাংসায় বসে ব্যর্থ হন।
এদিকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ক্ষোভ থেকে অ্যাডভোকেট ইলিয়াস আলী তার ছোটভাই গোলাম মোর্শেদ মিলনকে তার বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.