মোঃ জসিম উদ্দিন; খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় দি হাঙ্গার প্রজেক্ট-এর পিস ফ্যাসিলিটেটর গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ সম্মুখে (পাকেরহাট) সড়কে উক্ত মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
পিএফজি'র রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে ও খানসামা কো-অর্ডিনেটর নুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পিএফজি'র সদস্য ও উপজেলা বিএনপি নেতা সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল ও আজিজার রহমান শাহ, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম।
এ সময় বাসদ (মার্কসবাদী) নেতা কৈলাশ রায়, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, নিজেরা করি এনজিও প্রতিনিধি কল্যাণী রায়, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিটন রহমান, উপজেলা ইয়ুথ এ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর এস.এম.রকি, সদস্য সাজ্জাদ ইসলাম, জে আর জামান, আসাদ ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.