মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনা সভা ও জনসাধারনের মাঝে মাক্স বিতরনের মধ্যদিয়ে পালিত হলো আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী।মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১২ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে (পাকেরহাটে) স্বাস্থ্যবিধি মেনে উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন অনুষ্ঠিত হয়।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আঙ্গারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শ্রী গোপাল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গণ পরিবেশ বিষয়ক সম্পাদক মামনুর রশিদ ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকবৃন্দ সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারনের মাঝে মাক্স বিতরন করেন নেতা কর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.