মণিরামপুর প্রতিনিধিঃ জাতীয় গনহত্যা দিবস ২০২৫ইং উৎযাপন করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন।গতকাল ২৫শে মার্চ উপজেলা পরিষদের মিলনয়াতন এলজিইডি ভবনের ২য় তলায় গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে মণিরামপুর উপজেলা প্রশাসন।ভয়াল ২৫শে মার্চ উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
গতকাল সকাল ১১টায় আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূম,মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মোহাম্মদ গাজী সহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.