মোঃ আহসান হাবীব সুমন,জেলা প্রতিনিধি জামালপুর: মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুর জেলা যুব দলের আয়োজনে আলোচনা সভা পূর্বক র্যালি অনুষ্ঠিত হয়েছে সারাদেশের নেয় জামালপুরে।
(৭ নভেম্বর) বৃহস্পতিবার সফিমিয়ার বাজার সংলগ্ন ফুলবাড়িয়া ঈদগাহ্ মাঠ সংলগ্ন আলোচনা সভার আয়োজন করা হয়, কেন্দ্রীয় বিএনপি কোষাধক্ষ্য এম এ রশিদুজ্জামান মিল্লাত এর দিক নির্দেশনায়,জামালপুর জেলা যুব দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে বিশাল এক গণজমায়েদ হয়।
উক্ত আলোচনা সভার শেষে, সফিমিয়ার বাজারের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে এসে শেষ হয়।
জামালপুর জেলা যুব দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের এর সভাপতিত্বে ও
জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোঃ ইমরান কায়সার এর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকরামুল হোসেন মানিক, শহর যুব দলের আহবায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন জনি, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম,যুগ্ম-সাধাণ সম্পাদক মোঃ মানিক মিয়া,যুগ্ম সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সহর ছাত্র দলের আহবায় মোঃ শফিকুল ইসলাম শফিক, কলেজ ছাত্র দলের সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলাম রাকিব, উক্ত সভায় আরো উপস্থিত থাকেন সহ-সভাপতি সাদ্দাদ হোসেন সাইদুর যুগ্ন সম্পাদক হীরা, শাওন, আসরাফ, রাব্বি, বাবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পরজাল গাজী, বাবু, দপ্তর সম্পাদক, আরমান হুসেন, প্রমুখ।
উক্ত সভায় বক্তারা বলেন সাবেক ফেশি বাদি সরকারের সন্ত্রাসী বাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী উপর প্রকাশ্য হামলাকারী দের দ্রুত গ্রেপ্তার,ও সাবেক দলিয় প্রভাবশালী নেতা জেলা আওয়ামী লীগ এর দুর্নীতিবাজ সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী সহ ছাত্রলীগ যুবলীগ এর প্রকাশ্য অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীদের কে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান পুলিশ বাহিনীকে বিক্ষোভ সমাবেশ বক্তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.