ঠাকুরগাঁওয়ে ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত“ এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি ’’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি রবিবার বেলা ১২ ঘটিকায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় থেকে সরকারি স্বাস্থ্য বিভাগ ঠাকুরগাঁও ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর আয়োজনে কুষ্ঠ ও প্রতিবন্ধী ঠাকুরগাঁও সদর এর সহযোগীতায় ৭০ তম বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৩ পালিত হয়েছে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহাবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,সিভিল সার্জন ডাঃ নূর নেওয়াজ আহমেদ, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল এর পিএম ডাঃসোহেল মারন্ডিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.