প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৩, ৬:১৭ পি.এম
ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কেএম জহুরুল হক জনি, ফুলছড়ি- গাইবান্ধা প্রতিনিধি: '৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস'। অর্থনৈতিক,সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছেন। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘'ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’' সারাদেশের ন্যায় ৮ ই মার্চ গাইবান্ধার ফুলছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে এ উপলক্ষে উপজেলা চত্বরে রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস পালন উপলক্ষে স্থানীয় বেসরকারি সংস্থা, গণ মঙ্গল কেন্দ্র, ব্র্যাক এবং গণ উন্নয়ন কেন্দ্র ফুলছড়িতে দিবসটি পালন করেছেন।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের এর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা,বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজু মনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাউছার আলী,ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ফুলছড়ি উপজেলা কর্মকর্তা নিখিল চন্দ্র রায়,উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া , এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিআরডিবি কর্মকর্তা ,উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ সময় বক্তারা বাংলাদেশের নারীরা আজ সচিব, বিচারক,সশস্ত্র বাহিনীসহ সব গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে বিশ্বে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.