
বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা: যশোরের বাঘারপাড়ায় বিশ্ব ‘মা’ দিববস উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ইকবাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, জানাক সদস্য আলেয়া বেগম। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ‘মা’য়েরা উপ¯ি’ত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.