
বিরামপুরে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্টিত
নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহর ঢাকামোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে বক্তব্য রাখেন- আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,সহকারি পুলিশ সুপার মিথুন সরকার,অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু ,যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাগণ,পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, সুধীজন, শিক্ষক,
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,
উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.